নভেম্বর আমার কাছে বিভীষিকা, অভিশপ্ত মাস: ঐন্দ্রিলা শর্মার মা
হাসপাতালে মিষ্টির বিছানার পাশে বসে প্রতি মুহূর্তে মনে হয়েছে, এই হয়তো আমার দিকে তাকিয়ে বলবে, ‘মা, কী করছো? মা, আমায় খেতে দাও বা আমার সঙ্গে একটু গল্প করো।’ আসলে সবসময় তো এগুলোই করত ও। মিষ্টি যখন হাসপাতালে ভর্তি, তখন তো আমারও কেমো চলছিল। যতটুকু সময়ে কেমো নেওয়ার, বাকিটা ওর কাছেই বসে থাকতাম।