দলে অনাস্থা, মোদীর কাছেই নালিশ করতে চান পদ্ম নেত্রী - 24 Ghanta Bangla News
Home

দলে অনাস্থা, মোদীর কাছেই নালিশ করতে চান পদ্ম নেত্রী

Spread the love

পরে আগরপাড়ায় বিজেপির জেলা অফিসে সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, ‘দোষী কেউ থাকলে অবশ্যই শাস্তি পাবে। তবে তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত কাউকে বিনা কারণে দোষী বলা যাবে না।’

​দলের প্রতিনিধিদলের এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন রুমা। তাঁর প্রশ্ন, ‘অভিযুক্তরা জেলা অফিসে বসে সংবাদমাধ্যমে বিবৃতি দিচ্ছে, অথচ পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছে না! রাহুল সিনহারা আমার সব কথা শোনার পরও সাংবাদিক বৈঠকে কেন এই নামগুলি উচ্চারণ করলেন না? তদন্ত যাতে ধামাচাপা না পড়ে, তাই আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সব জানাব।’ জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের নাম ভাঙিয়ে অভিযুক্তরা গত ছ’মাস ধরে তাঁকে হুমকি দিচ্ছিল বলেও বিস্ফোরক অভিযোগ এনেছেন রুমা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এতদিন জেলা সভাপতি আমার সঙ্গে দেখা করার সময় পাননি। আজকে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে এলেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *