দুর্নীতির অভিযোগে প্রাক্তন হেডক্লার্ক গ্রেপ্তার - 24 Ghanta Bangla News
Home

দুর্নীতির অভিযোগে প্রাক্তন হেডক্লার্ক গ্রেপ্তার

Spread the love

বৃহস্পতিবার সিআইডি আধিকারিকদের তরফ থেকে ধৃত প্রবীর চট্টোপাধ্যায়কে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে ১০ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সিআইডি আধিকারিকদের আবেদনে সাড়া দিয়ে বসিরহাট মহকুমা আদালতের বিচারক ধৃতের ১০ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন। সিআইডি আধিকারিকরা প্রবীরকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ভবানীভবনে নিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, টাকি পুরসভায় হেডক্লার্ক হিসাবে প্রবীর চট্টোপাধ্যায়ের কর্যকালের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের অগস্ট মাসে। পালাবদলের পর টাকি পুরসভার তিনজন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেন। পদত্যাগী কাউন্সিলার প্রদ্যোৎ দাসের কলকাতা হাইকোর্টে করা জনস্বার্থ মামলায় গত ৮ বছরে টাকি পুরসভার বিরুদ্ধে আর্থিক তছরুপ, স্বজনপোষণ ও বোর্ড পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে। ডিভিশন বেঞ্চের নির্দেশে আদালতের নজরদারিতে সিআইডি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *