বৃষ্টিতে ভেস্তে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ
প্রবল বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল IWL-এ ইস্টবেঙ্গলের ম্যাচ। NITA ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের মেয়েদের। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু তুমুল বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। রাত ৯টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে আয়োজিত হবে এই ম্যাচ। তবে সময়সূচি এখনও জানানো হয়নি। প্রথম ম্যাচে ফাজিলার গোলে কেরালা এফসিকে ১-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল।