যোগী রাজ্যে বিজেপির ‘রাধে রাধে’, বিরোধীরা ফেঁসে আসন ভাগ জটেই - 24 Ghanta Bangla News
Home

যোগী রাজ্যে বিজেপির ‘রাধে রাধে’, বিরোধীরা ফেঁসে আসন ভাগ জটেই

Spread the love

এ দিকে, রাজ্যের শাসক দল বিজেপি যখন উত্তরপ্রদেশে ক্ষমতা দখলে রাখতে মরিয়া, তখন বিরোধী শিবিরের দুই প্রভাবশালী দল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন রফা নিয়ে টানাপড়েন চলছেই। সূত্রের দাবি, কংগ্রেসের দাবি মেনে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে বাছাই করা ১৮১টি আসন ছাড়তে নারাজ সমাজবাদী পার্টি (সপা)। অখিলেশের দল সপা–র সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেসকে বড়জোড় ২৪- ৩০টি আসন ছাড়তে পারে দল। গতবারের বিধানসভা ভোটে যে সব আসনে কংগ্রেস ২০০০০ বা তার বেশি ভোট পেয়েছে, সেই আসনেই শুধু তাদের প্রার্থীপদ বিবেচনা করা হবে। এই আবহে দুই দলের আসন রফার সম্ভাবনা কোন দিকে যায়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *