শূন্যতে আউট হয়ে লাথামের বিরল নজির, ছুঁলেন সেওয়াগকে
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ওয়েলিংটনে ম্যাচের তৃতীয় বলেই তাঁকে বোল্ড করেন জশপ্রীত বুমরা। এর ফলে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়া নিউ জ়িল্যান্ডের চতুর্থ অধিনায়ক হলেন তিনি। টেস্টে ওপেনার হিসেবে ১৫ বার শূন্য রানে আউট হয়ে বীরেন্দ্র সেওয়াগের নজিরও স্পর্শ করলেন লাথাম। এই তালিকায় তাঁর আগে রয়েছেন আরও তিন তারকা ব্যাটার।