শনিবার ভারতীয় বায়ুসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। রেস কোর্স বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন বায়ুসেনা প্রধান এপি সিংহের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এদিন তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয়।