অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ! - 24 Ghanta Bangla News
Home

অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ!

Spread the love

কোনও লিঙ্কে ক্লিক করেননি, ওটিপি বলেননি, তবু এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও এক লক্ষ টাকা। কড়েয়া এলাকার তিলজলা প্লেসের ঘটনা। বুধবার পুলিশ এফআইআর করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারী নুর আলম খানের অভিযোগ, এমনও নয় যে, তিনি কারও কথা শুনে বা কোনও বার্তা পেয়ে মোবাইল ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করেছেন। তা হলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কী ভাবে অন্যত্র চলে যেতে পারে? অভিযোগ, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ কিস্তিতে ২০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা সরে গিয়েছে। এমনকী, কোনও মেসেজও তিনি মোবাইলে পাননি। পাসবুক আপডেট করাতে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *