হবে অপেক্ষার অবসান? কেন ভারতে আজ পর্যন্ত কোনো কনসার্ট করেনি বিটিএস? - 24 Ghanta Bangla News
Home

হবে অপেক্ষার অবসান? কেন ভারতে আজ পর্যন্ত কোনো কনসার্ট করেনি বিটিএস?

Spread the love

নতুন দিল্লি: বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন দক্ষিণ কোরিয়ার আইকনিক পপ ব্যান্ড ‘বিটিএস’ (BTS)। আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক, সাত সদস্যের এই…

নতুন দিল্লি: বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন দক্ষিণ কোরিয়ার আইকনিক পপ ব্যান্ড ‘বিটিএস’ (BTS)। আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক, সাত সদস্যের এই দলের ভারতে বিশাল অনুরাগী সমাজ রয়েছে। কিন্তু বিশ্বজোড়া জনপ্রিয়তার পরেও দীর্ঘকাল এ দেশে কোনো লাইভ কনসার্ট করেনি এই জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি। ২০২০ সালে ‘ম্যাপ অফ দ্য সোল ট্যুর’-এর অঙ্গ হিসেবে মুম্বাইতে তাদের আসার কথা থাকলেও অতিমারির কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ভারতীয় ‘আর্মি’দের জন্য এক বিরাট সুখবরের ইঙ্গিত মিলেছে।

সূত্রের খবর অনুযায়ী, দেশের জনপ্রিয় টিকিটিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-র সঙ্গে আলোচনা চলছে, যার জেরে আগামী ২০২৭ সালের মার্চ মাসে ‘অরিরাং ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে পা রাখতে পারে বিটিএস। বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে সমস্ত সদস্য ফিরে আসার পর এটিই তাদের প্রথম বিশ্ব সফর। যদিও ব্যান্ডটির ম্যানেজমেন্ট বা হাইবে (HYBE)-এর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় জল্পনা বহুগুণ বেড়ে গেছে।

গত বছর ডিসেম্বরে ব্যান্ডের সদস্য ‘ভি’ একটি লাইভ স্ট্রিমিংয়ে ভারতীয় ভক্তদের উদ্দেশে ‘নেক্সট ইয়ার’ বা আগামী বছর দেখা করার ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া সম্প্রতি গুগল ইন্ডিয়ার একটি প্রোমোশনাল ভিডিওতেও ভারতের প্রসঙ্গ উঠে আসে। ২০২০ সালে হাতছাড়া হওয়া সুযোগ এবং পরবর্তী নানা ইঙ্গিত মিলিয়ে ভারতীয় অনুরাগীদের প্রত্যাশা এখন তুঙ্গে। আন্তর্জাতিক মানের এই স্টেজ শো ভারতে সফলভাবে আয়োজন করা বেশ বড়সড় একটি চ্যালেঞ্জ হলেও, বুকমাইশো ও হাইবের ক্রমবর্ধমান ব্যবসায়িক অংশীদারত্ব সেই সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। সবমিলিয়ে, অফিশিয়াল ঘোষণার অপেক্ষা থাকলেও, ২০২৭ সালের মার্চ মাসে মুম্বাইয়ের মাটিতে বিটিএসের প্রথম লাইভ পারফরম্যান্স দেখার আশায় বুক বাঁধছে দেশের কোণায় কোণায় ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ কে-পপ অনুরাগী।

উত্তমকুমারের স্মৃতিতে নিউটাউনে ২৫ কোটির ‘ফিল্ম সেন্টার’

Advertisements


   


   

দেবের ‘দাদাগিরি’তে একমঞ্চে কুণাল-মদন-কৌস্তভ-নওশাদ! আড্ডায় যুযুধান নেতারা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *