রাজ্যে প্রথম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল আইএসএফ - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে প্রথম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল আইএসএফ

Spread the love

৯ অক্টোবর ২২ জন সদস্যের সমর্থনে অস্থায়ী সভাপতি হন শরিফুল লস্কর। বুধবার প্রশাসনের নির্দেশে স্থায়ী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত অস্থায়ী সভাপতিই স্থায়ী দায়িত্ব পেলেন। শরিফুল বলেন, ‘সবার সমর্থন ও ভালোবাসা পেয়েই সভাপতি হয়েছি। এতদিন শওকত মোল্লা, আরাবুল ইসলাম, খইরুল ইসলামরা পঞ্চায়েত সমিতি থেকে টাকা লুট করেছেন, এলাকার কোনও উন্নয়ন হয়নি। এ বার সাধারণ মানুষের জন্য কাজ হবে।’ অভিযোগ অস্বীকার করে আরাবুল ইসলাম বলেন, ‘ভাঙড়ের মানুষ জানেন, আমার আমলে কী কী কাজ হয়েছে। সদস্যদের ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে আমার উপর থেকে সমর্থন তুলে নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *