বাড়ি বাড়ি গিয়ে কর আদায়ে এ বার ‘বৃহন্নলা ব্রিগেড’ - 24 Ghanta Bangla News
Home

বাড়ি বাড়ি গিয়ে কর আদায়ে এ বার ‘বৃহন্নলা ব্রিগেড’

Spread the love

রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের সম্মানের জীবিকা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। তৈরি হতে চলেছে ‘বৃহন্নলা ব্রিগেড’, জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তাঁর কথায়, ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষাবৃত্তির পরিবর্তে রূপান্তরকামীদের বিকল্প ও সম্মানজনক কাজের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। পুলিশের বিশেষ প্রশিক্ষণের পরে এই ব্রিগেডের সদস্যরা ট্র্যাফিক সিগন্যালে হেলমেট ও সিটবেল্ট পরা, গাড়ির বাইরে আবর্জনা বা রাস্তায় থুতু না ফেলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন। পাশাপাশি, বকেয়া কর বা ট্যাক্স আদায়ের ক্ষেত্রেও বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন তাঁরা। উভয় ক্ষেত্রেই মিলবে নির্দিষ্ট স্টাইপেন্ড। রাজ্যের এই নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিয়োটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *