বাংলার সড়কে ঢালাও বরাদ্দ মোদী সরকারের, হুগলিতে নতুন সেতুর জন্য ৩৭৫ কোটি, রাস্তায় কত টাকা?
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ ও সড়ক পরিকাঠামো আরও উন্নত হবে। নীতিন গড়কড়ি জানিয়েছেন, এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। যাতায়াতের সময় বাঁচাবে। তার হাত ধরে বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে।
তৃণমূল সরকারের আমলে রাজ্য সরকারের অসহযোগিতায় আটকে ছিল এই বরাদ্দ, অভিযোগ সরকারি সূত্রের।