প্রয়াত আবু নাসের খান চৌধুরী, ‘লেবুবাবু’র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল
আবু নাসেরের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী লেখেন, ‘মালদার ঐতিহ্যবাহী কোতোয়ালি পরিবারের অন্যতম সদস্য লেবুদা-র সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে কংগ্রেস পরিবার এক প্রবীণ অভিভাবককে হারাল। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের স্মৃতি কখনও মুছে যায় না। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী বলেন, ‘তাঁর এই প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং স্মৃতিগুলি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।’