‘পুরনো গৌরব ফেরানো সহজ নয়’, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজ়িল নিয়ে আক্ষেপ আন্সেলোত্তির - 24 Ghanta Bangla News
Home

‘পুরনো গৌরব ফেরানো সহজ নয়’, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজ়িল নিয়ে আক্ষেপ আন্সেলোত্তির

Spread the love

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটা নতুন প্রজন্ম তৈরি করতে চাই, যারা আগামী বছরগুলোতে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমান তালে লড়াই করতে পারবে। এই পথটা দীর্ঘ, কিন্তু আমাদের লক্ষ্য স্পষ্ট।’ আন্সেলোত্তির কথায় স্পষ্ট, ব্রাজ়িল এখন শুধু অতীতের গৌরব আঁকড়ে বাঁচতে চায় না। বরং নতুন সাফল্যের গল্প লেখার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

নতুন শুরু দেখতে চান অধিনায়ক

বিশ্বকাপের ব্যর্থতার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় ব্রাজ়িলকে। সেই সত্যিটা স্বীকার করতে দ্বিধা করলেন না অধিনায়ক মার্কুইনহোসও। তিনি বলেন, ‘আমরা জানি বিশ্বকাপে আমাদের ফল প্রত্যাশা মতো হয়নি। একজন ফুটবলার হিসেবে আমরা বুঝি, বিশ্বকাপে ভালো কিছু করা কতটা কঠিন। সেখানে বিশ্বের সেরা দল আর সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে হয়। তাই এখন আমরা সামনে তাকাতে চাই।’

তবে অতীতকে ভুলে যাওয়ার কথা বলেননি তিনি। বরং সেই অভিজ্ঞতাকেই ভবিষ্যতের শক্তি হিসেবে দেখতে চাইছেন। মার্কুইনহোস বলেন, ‘আমাদের ইতিহাস সব সময় আমাদের সঙ্গে থাকবে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। কিন্তু এখন আমাদের সামনে নতুন একটি শুরু রয়েছে। আমরা সেই পথেই হাঁটতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *