Jalpaiguri: AB+এর বদলে ভুল করে A+! সেই বৃদ্ধের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন | Jalpaiguri Blood Mix Up: Ill Senior Citizen Birendra Nath Sharma Receives AB+ Blood - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: AB+এর বদলে ভুল করে A+! সেই বৃদ্ধের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন | Jalpaiguri Blood Mix Up: Ill Senior Citizen Birendra Nath Sharma Receives AB+ Blood

Spread the love

বাঁদিকে অসুস্থ ব্যক্তি, ডানদিকে রক্তদাতা!Image Credit: TV9 Bangla

জলপাইগুড়ি: ভুল রক্ত প্রয়োগের জেরে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধ বীরেন্দ্র নাথ শর্মার জন্য শেষ পর্যন্ত জোগাড় হল প্রয়োজনীয় AB+ পজিটিভ রক্ত। মানবিকতার এক অনন্য নজির গড়ে এই  সঙ্কটময় মুহূর্তে রোগীর পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ।

গত শনিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কচুয়া বোয়ালমারি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার শরীরে ভুল রক্ত প্রয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে তাঁর জ্বর ও তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত সিসিইউ (CCU)-তে ভর্তি করা হয় এবং ডায়ালিসিসের পরামর্শ দেন চিকিৎসকেরা। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নতুন করে AB+ পজিটিভ রক্ত জোগাড় করতে বলা হয়।

পরিবারের পক্ষ থেকে আগে থেকেই বিরল গ্রুপের দুই ইউনিট রক্ত জোগাড় করা থাকলেও, তার মধ্যে এক ইউনিট রক্ত নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন রোগীর পরিবার। পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হলে তা গুরুত্ব সহকারে প্রচারিত হয়।

খবরটি প্রকাশ্যে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের উদ্যোগে ও ডোনারের মাধ্যমে দ্রুত রক্ত জোগাড় করা সম্ভব হয়। এই মহৎ উদ্যোগে রক্তদাতা হিসেবে এগিয়ে আসেন জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ওই ফাউন্ডেশনের রাজ্য কমিটির সদস্য এবং বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর। রাজনীতির গণ্ডি পেরিয়ে এটি তাঁর ৫২তম রক্তদান। সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে আবারও জয় হলো সাধারণ মানুষের মানবিকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *