ICC র্যাঙ্কিংয়ে বড় লাফ অর্শদীপের, নামলেন রোহিত
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের পরে ICC র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন ভারতের তারকা পেসার অর্শদীপ সিংয়ের। আগে ৩১ নম্বরে ছিলেন তিনি। এখন বোলারদের তালিকায় এক ধাক্কায় ১২ ধাপ উঠে এসেছেন তিনি। যুগ্মভাবে ১৯ নম্বরে রয়েছেন তাঁর সতীর্থ অক্ষর প্যাটেলের সঙ্গে। অন্য দিকে, ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ নীচে নেমেছেন রোহিত শর্মা। পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। তৃতীয় স্থানেই রয়েছেন বিরাট কোহলি।