জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য কাটছাঁট চক্ররেল পরিষেবায়, মাঝেরহাট-বালিগঞ্জে কোন ট্রেন কখন?
জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন উপলক্ষে ১৯-২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সার্কুলার রেলওয়ের (চক্ররেল) ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত হবে। চক্ররেলের লাইনে চলা কোন কোন ট্রেনের সময়সূচি বদলাচ্ছে। কোন ট্রেনের রুট কাটছাঁট করা হচ্ছে?
টালা স্টেশনে শর্ট টার্মিনেটেড হবে:
30312 বারাসাত–মাঝেরহাট লোকাল বিকেল ৪টা ৩৪ মিনিটে।
30122 নৈহাটি–বালিগঞ্জ লোকাল বিকেল ৪টা ১৪ মিনিটে।
30314 দত্তপুকুর–মাঝেরহাট লোকাল টালা হয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে
টালা স্টেশন থেকে যাত্রা শুরু:
30331 মাঝেরহাট–হাবরা লোকাল। টালা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট।
30111 বালিগঞ্জ–ব্যারাকপুর লোকাল। টালা থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট।
30313 মাঝেরহাট–বারাসত লোকাল। টালা থেকে রাত ৮টা ৪৭ মিনিট।
শিয়ালদহ স্টেশনে যাত্রা শেষ:
30144 গেদে–মাঝেরহাট লোকাল, এটি কাঁকুড়গাছি–বালিগঞ্জ হয়ে চলাচল করে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহে রুট শেষ হবে।
শিয়ালদহ থেকে যাত্রা শুরু:
30123 মাঝেরহাট–নৈহাটি লোকাল শিয়ালদহ থেকে রাত ৮টা ২০ মিনিটে শুরু হবে।
অন্য রুট:
30332 হাবরা–মাঝেরহাট লোকাল কাকুরগাছি–বালিগঞ্জ হয়ে চলবে। বিকেল ৪টা ৫ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।
30353 মাঝেরহাট–দত্তপুকুর লোকাল মাঝেরহাট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে বালিগঞ্জ–কাঁকুড়গাছি হয়ে চলবে।
বালিগঞ্জ স্টেশনে রুট শেষ করবে 30711 লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট লোকাল।
এছাড়াও আরও কিছু ট্রেনের রুটে বদল করা হয়েছে।