হাতের ট্যাটুতে লুকিয়ে নম্বর, খোঁজ মিলতেই পরিবারের কাছে ফিরল মূক ও বধির তরুণ - 24 Ghanta Bangla News
Home

হাতের ট্যাটুতে লুকিয়ে নম্বর, খোঁজ মিলতেই পরিবারের কাছে ফিরল মূক ও বধির তরুণ

Spread the love

ভাইয়ের খোঁজ পেয়ে আর দেরি করেননি পরিবারের লোকজন। বুধবার ট্রেনে চেপে প্রয়াগরাজ থেকে সামশেরগঞ্জে এসে পৌঁছন তাঁর দাদা অভিষেক বিশ্বকর্মা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিষেকের হাতে দীপাংশুকে তুলে দেয় পুলিশ।

ভাইকে ফিরে পেয়ে স্বস্তি দাদার:

ভাইকে ফিরে পেয়ে স্বস্তির কথা জানান অভিষেক। তিনি বলেন, ‘রবিবার সকালে ভাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই ও কথা বলতে পারে না। সোমবার এখান থেকে ফোন পেয়ে জানতে পারি ও নিরাপদে আছে। খবর পেয়েই চলে আসি। ভাই একদম সুস্থ আছে।’

ট্যাটুতে মোবাইল নম্বর লিখে কার বুদ্ধি? অভিষেক জানান, তাঁর ভাই যেহেতু কথা বলতে পারে না। তাই কখনও হারিয়ে গেলে ওই নম্বর দেখে যাতে কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্যই ওই বুদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *