তাসখন্দে রুপোলি চমক! এশীয় যুব ভারোত্তোলনে পদক জয় দেউলপুরের তিতলির - 24 Ghanta Bangla News
Home

তাসখন্দে রুপোলি চমক! এশীয় যুব ভারোত্তোলনে পদক জয় দেউলপুরের তিতলির

Spread the love

বাবান আদক, কলকাতা: আন্তর্জাতিক আঙিনায় ফের এক বার ভারতের মুখ উজ্জ্বল করলেন হাওড়া জেলার পাঁচলার দেউলপুরের তিতলি মাজি (Titli Maji )। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত এশীয়…

titli-maji-wins-silver-asian-youth-weightlifting-championship-tashkent

বাবান আদক, কলকাতা: আন্তর্জাতিক আঙিনায় ফের এক বার ভারতের মুখ উজ্জ্বল করলেন হাওড়া জেলার পাঁচলার দেউলপুরের তিতলি মাজি (Titli Maji )। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত এশীয় যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রুপো পেলেন তিনি। মহিলাদের ৪৫ কেজি বিভাগে এই অনবদ্য কৃতিত্ব অর্জন করেছেন তিতলি, যার ফলে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার শুরুতেই ভারতীয় শিবিরে পদকের খাতা খুলে গেল।

শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজের ইভেন্টে অসাধারণ ধারাবাহিকতা ও শক্তির পরিচয় দেন তিতলি। স্ন্যাচ (Snatch) বিভাগে ৬৫ কেজি তোলার পর, ক্লিন অ্যান্ড জার্ক (Clean and Jerk) বিভাগে তিনি অনায়াসে তোলেন ৮০ কেজি। সব মিলিয়ে মোট ১৪৫ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানটি নিজের নামে পাকা করে নেন তিনি। তাঁর এই নিখুঁত পারফরম্যান্স বুঝিয়ে দিল, আগামী দিনে ভারতের ভারোত্তোলনের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত।

তবে এই একই ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতের আর এক প্রতিযোগী পরিশ্মিতা গগৈয়ের। তিনিও ৪৫ কেজি বিভাগে পদকের অন্যতম দাবিদার ছিলেন। স্ন্যাচ বিভাগে ৬৫ কেজি ওজন তুলে তিনি একটি পর্যায়ে শীর্ষেও পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে কিছুটা পিছিয়ে পড়েন পরিশ্মিতা। সেখানে তিনি ৭৬ কেজির বেশি তুলতে ব্যর্থ হন। সব মিলিয়ে মোট ১৪১ কেজি ওজন তুলে তাঁকে চতুর্থ স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়।

পরিশ্মিতার পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও, তিতলির এই রুপো লাভ নিশ্চিতভাবেই প্রতিযোগিতার বাকি দিনগুলিতে অন্য ভারতীয় ভারোত্তোলকদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এশীয় স্তরের এই মঞ্চে জোড়া ভারতীয় কন্যার এমন দাপুটে পারফরম্যান্স ভবিষ্যতে পদকের রং বদলানোর জোরালো ইঙ্গিত দিয়ে রাখল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *