সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু ব্যক্তির - 24 Ghanta Bangla News
Home

সরকারি হাসপাতালে AB পজেটিভের জায়গায় দেওয়া হয়েছিল A পজেটিভ রক্ত, জলপাইগুড়িতে মৃত্যু ব্যক্তির

Spread the love

জলপাইগুড়ি: রক্ত অদল-বদল হয়েছিল বল অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দু’বার ডাইলেসিস হওয়ার পরেও অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। এরপর শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। আজ সকালে মৃত্যু হল বীরেন্দ্রনাথের। ঘটনায় হাসপাতালের চারজনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “কী ঘটেছিল ইতিমধ্যেই আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। আজ দুপুর দুটো নাগাদ রিপোর্ট দেবে তারপরেই আমরা সিদ্ধান্ত নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *