'বাংলাদেশের অন্যায্য দাবি মানা হবে না!' তারেককে পাল্টা বার্তা ভারতের - 24 Ghanta Bangla News
Home

‘বাংলাদেশের অন্যায্য দাবি মানা হবে না!’ তারেককে পাল্টা বার্তা ভারতের

Spread the love


নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)প্রত্যর্পণ ঘিরে ঢাকা ও নয়া দিল্লির কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা…

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)প্রত্যর্পণ ঘিরে ঢাকা ও নয়া দিল্লির কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না।

সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং তারা কোনো অন্যায্য শর্ত মেনে নেবে না। (Sheikh Hasina)তবে ঢাকার এই অনমনীয় সুরের পাল্টা হিসেবে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের সাফ কথা, বাংলাদেশ যেন ভারতকে কোনোভাবেই হালকাভাবে না নেয়। কারণ ভারতকেও কোনো শর্তের বেড়াজালে বাঁধা সম্ভব নয়।

আরও দেখুনঃ ভোটার তালিকায় বড় সংযোজন উত্তরপ্রদেশে! পাঞ্জাবে অপরিবর্তিত থাকল সংখ্যা

ঘটনার সূত্রপাত একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ঘিরে, যেখানে দাবি করা হয়েছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশের (Sheikh Hasina)হাতে তুলে দেওয়ার আগে নয়া দিল্লি ঢাকার কাছে দুটি প্রধান শর্ত রেখেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত চেয়েছে হাসিনাকে ফেরানোর পর তাঁকে যেন নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ দেওয়া হয় এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার অধিকার সুরক্ষিত থাকে।

পাশাপাশি তাঁর নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলা হয়েছিল। যদিও ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এই ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করে জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইনেই হাসিনার বিচার প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই রয়েছেন শেখ হাসিনা। (Sheikh Hasina)পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে নেওয়ার চাপ বাড়িয়েছে ঢাকা।

এমনকি আগামী ডিসেম্বরে হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং পাসপোর্ট নবায়নের আবেদন ঘিরেও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় পর্যবেক্ষক মহলের স্পষ্ট বক্তব্য, ভারত একটি প্রাচীন গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন দেশ এবং আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ফলে কোনো সুস্পষ্ট আইনি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা ছাড়া নয়া দিল্লির পক্ষে শেখ হাসিনাকে হস্তান্তর করা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সম্ভাব্য সেনা হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা রুখতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার লিখিত নিশ্চয়তা আদায়ে ভারতের কঠোর অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি। কোনোভাবেই যাতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বা কট্টর মৌলবাদী শক্তির হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া না হয়, সেদিকে নয়া দিল্লিকে কড়া নজর রাখতে হবে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং ভারত সমস্ত দিক খতিয়ে দেখেই আইন অনুযায়ী পদক্ষেপ করবে। ভারত বরাবরই বাংলাদেশের জনগণের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।

কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের দোহাই দিয়ে ভারতকে কোনো একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না। সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রশ্নে ঢাকা যেমন নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে, তেমনই নয়া দিল্লিও নিজের কৌশলগত ও নৈতিক অবস্থান থেকে একচুলও নড়বে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *