‘এটা কী চলছে…?’ বিগ বস-এর বাড়িতে কেন কান্নায় ভেঙে পড়লেন জিতু?
সদ্য প্রকাশ্যে এসেছে বিগ বসের নতুন প্রোমো। সেখানেই দেখা গিয়েছে, জিতু বার বার বিগ বসের সঙ্গে কথা বলতে চাইছেন। যা দেখে সকলেই একটু অবাক হন। তবে বিগ বসের তরফে কোনও সাড়া না পেয়ে আচমকাই নিজের মাথায় আঘাত করেন অভিনেতা। সঙ্গে সঙ্গে নিরঞ্জন ডেকে ওঠে জিতুকে। জিতুকে আটকাতে ছুটে আসেন সৃজলাও। তিনি বলে ওঠে, ‘প্লিজ জিতু…’। পাল্টা দূর থেকেই সৃজলাকে কাছে আসতে বারণ করেন জিতু বলেন, ‘দূরে দূরে…।’ যদিও তার পরেই বিগ বসের গলা শোনা যায়, কনফেশন রুমে যাওয়ার অনুমতি দেন তিনি।