বহিষ্কার–সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে প্রতিবাদে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা
সাধারণ ছাত্রছাত্রীরাও কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, সেই কমিটিতে কোনও পড়ুয়া প্রতিনিধি ছিলেন না। তাই ওই তদন্ত কমিটির সুপারিশ বাতিল করে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাঁদের আরও দাবি, ভবিষ্যতে এ ধরনের কোনও ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলে, সেখানে পড়ুয়াদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নতুন করে তদন্ত কমিটি গঠন করে, সেখানে পড়ুয়া প্রতিনিধিদের রাখার দাবি জানিয়েছেন তাঁরা।