Suvendu on Hooghly: 'আমরা নিশ্চিত কিছু তো করব...', সিঙ্গুরে গিয়ে শিল্পের আশ্বাস শুভেন্দুর | CM suvendu adhikari give assurance about industry in hooghly singur - 24 Ghanta Bangla News
Home

Suvendu on Hooghly: ‘আমরা নিশ্চিত কিছু তো করব…’, সিঙ্গুরে গিয়ে শিল্পের আশ্বাস শুভেন্দুর | CM suvendu adhikari give assurance about industry in hooghly singur

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী
Image Credit: Tv9 Bangla

হুগলি: জায়গার নাম সিঙ্গুর। এই মাটি কত কিছু দেখেছে। বিক্ষোভ-আন্দোলন- অনশন টাটার চলে যাওয়া, রাজনৈতিক পট পরির্বতন ইত্যাদি-ইত্যাদি সব কিছু। এবার বাংলায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আবার স্বপ্ন দেখতে শুরু করেছে হুগলির সিঙ্গুর। আর তাঁদের সেই স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশ্বাস দিলেন, “আমরা নিশ্চিত কিছুতো করব…।”

শুভেন্দু বলেন, “সিঙ্গুর উজ্জ্বল সম্ভাবনাময় এলাকা। তিন ফসলি জমি রয়েছে। শিল্পের সম্ভাবনাও আছে। ধান চাষীদের, আলু চাষীদের পাশে আছি। আমরা সর্বক্ষেত্রে কাজ করছি। হিমঘর থেকে আলু বের করার ক্ষেত্রে ভর্তুকি দিয়েছি। আলুর দাম কমে গেলে ভর্তুকি দিয়ে আলু কিনবে সরকার।” তিনি আরও বলেন, “সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিলো। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব সিঙ্গুরে বেকার যুবকরা পরিবেশ বান্ধব শিল্প চায়। সরকার সব জায়গায় কাজ করেছে।”

এরপর তিনি আরও বলেন, “বিগত সরকার শুধু সনাতনীদের ধর্ম পালনে বাধা দিত।” নতুন পুজোর হিসাব তুলে ধরে তিনি বলেন, “এবার অতিরিক্ত ১৩ হাজার নতুন পুজো হয়েছে। চতুর্থীর দিন ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোদন করেছি, আগে হয়নি।” মুখ্য়মন্ত্রী বলেন, “শ্রাবণী মেলা করেছি। আগামী দিনে গঙ্গা সাগর মেলা আন্তর্জাতিক মেলা করা হবে।পুরোনো মঠ মন্দিরের গৌরব ফিরিয়ে দেবে সরকার। সিঙ্গুরের ডাকাত কালীতে আসব। এসে একটাই মনস্কামনা করব, পশ্চিমবঙ্গ যেন তার গৌরব ফিরে পায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *