ফাঁসি চান এক্স চিফ জাস্টিস, সমাজের স্বরেই ভরসা মীরার
এ দিন ফাঁসির সাজা বহাল রাখার ঘটনা শুনে ১৯৯৪–এ ধনঞ্জয়ের ফাঁসির ঘটনার কথা মনে পড়ছে মীরার তাঁর। এখনও কি তিনি ফাঁসির পক্ষেই? মীরার মন্তব্য, ‘এই অশক্ত শরীরে আর বিতর্কে জড়াতে চাই না। সেই সময়ে ওই অবস্থানের কারণে আমাকে কুরুচিকর আক্রমণ করা হয়েছিল কদর্য ভাষায়। এ বার আমি বিষয়টিকে সমাজে উপরেই ছাড়তে চাই। ভাবনাচিন্তা যেহেতু সামাজিক বিষয়, তাই সমাজই ভাবুক এটা নিয়ে। তারা যদি মনে করে ফাঁসি হওয়া উচিত, তবে তা থাকবে। আর যদি মনে হয় ফাঁসির সাজা হওয়া উচিত নয়, তা হলে সমাজই নয়া মত প্রতিষ্ঠা করুক।’