প্রকাশ্যে এল IPL-এর নিলামের সূচি - 24 Ghanta Bangla News
Home

প্রকাশ্যে এল IPL-এর নিলামের সূচি

Spread the love

প্রকাশ্যে এল IPL ২০২৭-এর মিনি নিলামের সূচি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে নিলামের আসর। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিলামের তারিখ, স্থান এবং সময় জানিয়েছেন IPL আয়োজকরা। ভারতীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে নিলাম। একই দিনে রয়েছে ভারত-শ্রীলঙ্কা ODI সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর ২টো থেকে মুখোমুখি হবে দুই দল। তাই নিলামের সময় রাখা হয়েছে দিনের প্রথমার্ধে। দু’টিই যাতে কোনও সমস্যা ছাড়া সম্প্রচার করা যায়, সে জন্য এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *