দুই কৃষ্ণ ও একটি মহাভারত - অয়ন ঘোষ | অক্ষর সংলাপ প্রকাশন - 24 Ghanta Bangla News
Home

দুই কৃষ্ণ ও একটি মহাভারত – অয়ন ঘোষ | অক্ষর সংলাপ প্রকাশন

Spread the love

বই এর নাম – দুই কৃষ্ণ ও একটি মহাভারত

লেখক – অয়ন ঘোষ

প্রকাশনা সংস্থা – অক্ষর সংলাপ প্রকাশন

মূল্য – ২৬০ টাকা

পুরুষোত্তম

শ্রীকৃষ্ণকে বলা হয় পুরুষোত্তম। ‘কৃ’ অর্থে ‘আকর্ষণ’ অথবা ‘কর্ষণ’। তাঁর আকর্ষণেই এই সংসার প্লাবিত। তিনিই সব কর্ম, চিন্তা ও অনুভবের কাণ্ডারী। তিনিই এই মানবজমিন কর্ষণ করে তাকে আবাদি করে তোলেন। শ্রীকৃষ্ণ চান অবক্ষয়ের পৃথিবীতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। সে জন্যই পাণ্ডব সখা হয়ে ওঠা তাঁর একান্ত প্রয়োজন। অন্য দিকে মহাভারতের রচয়িতা তাঁরই সমনামী কৃষ্ণ-দ্বৈপায়ন। তিনি কেবলই লেখক নন। তাঁরই বংশধারা প্রবহমান মহাভারতের ভারত-কথা জুড়ে। এই দুই কৃষ্ণের যোজনা ও পরিকল্পনায় মহাভারত হয়ে উঠেছে অনন্য। এই বইয়ে দুই কৃষ্ণ ও তাঁদের কাজগুলিকে নতুন ভাবনায় ভাবার এক প্রচেষ্টা। যা পাঠকের কাছে ভাবনার নতুন খোরাক হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *