টালা: রেলকে চিঠি পুরসভার - 24 Ghanta Bangla News
Home

টালা: রেলকে চিঠি পুরসভার

Spread the love

রেললাইনের প্রায় ৭ ইঞ্চি নীচে থাকা টালা জলাধারের পাইপ ফেটে বিপত্তি বেধেছে গত ৯ নভেম্বর, চূড়ান্ত সমস্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ। সেই পাইপলাইন সারাতে এ বার রেলকে চিঠি দিল কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ। ট্রেন চলাচল বজায় রেখে কী ভাবে ফাটল সারানো যায়, সে ব্যাপারে আলোচনার জন্যই এই চিঠি। রেলকর্তাদের সবুজ সঙ্কেত পেলে সারাইয়ের কাজ গতি পাবে। তার আগে বাসিন্দাদের সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা করছে পুরসভা, বিভিন্ন পাড়ায় যাচ্ছের জলের গাড়িও। এতেও অবশ্য পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। কবে সব স্বাভাবিক হবে, তার সদুত্তর মেলেনি মঙ্গলবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *