ক্রমশ শক্তি বাড়াচ্ছে আকভান,গোলাপি আভা আকাশ জুড়ে, ল্যান্ডফল শুক্রবার?
সৃষ্টির পরে ঘূর্ণিঝড় ‘আকভান’ যে ভাবে অতি ধীর গতিতে উপকূলের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে শুরু করেছে, সেটাই এখন আবহবিদদের কাছে বিশেষ চিন্তার কারণ। জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে ঝড়টি ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার বেগে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে এগোচ্ছিল। আবহবিদরা জানাচ্ছেন, এত ধীর গতিতে এগোনোর জন্যই ঝড়ের অভ্যন্তরীণ গঠন ক্রমশ সুসংহত হচ্ছে এবং শক্তিও বাড়ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)–র পূর্বাভাস, আগামী দিনে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।