কুলগামে লস্কর জঙ্গি নিকেশ, CRPF প্রধানের পোস্টে ‘ঠান্ডা খাবার’-এর ইঙ্গিত! - 24 Ghanta Bangla News
Home

কুলগামে লস্কর জঙ্গি নিকেশ, CRPF প্রধানের পোস্টে ‘ঠান্ডা খাবার’-এর ইঙ্গিত!

Spread the love


শ্রীনগর: কুলগামে লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর সমাজমাধ্যমে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর ডিরেক্টর জেনারেল (DG)। সরাসরি কোনও সংঘর্ষের কথা উল্লেখ…

শ্রীনগর: কুলগামে লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর সমাজমাধ্যমে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর ডিরেক্টর জেনারেল (DG)। সরাসরি কোনও সংঘর্ষের কথা উল্লেখ না করলেও তাঁর বার্তায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সমাজমাধ্যমে তিনি লেখেন, “অভিনন্দন ছেলেরা। কিছু খাবার ঠান্ডা অবস্থাতেই পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে, ঠান্ডা আবহাওয়াতেও।”

উল্লেখ্য, গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় সন্দেহভাজন ছিল লতিফ। বুধবার ভোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল ওই জঙ্গি। সেখান থেকে বেরিয়ে আসার পর নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তার।

নিরাপত্তাবাহিনীর দাবি, লতিফকে আত্মসমর্পণের জন্য একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসারও তাকে অস্ত্র নামিয়ে রাখার অনুরোধ জানান। এমনকি ভিডিও কলের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। আত্মসমর্পণ করলে প্রাণে বাঁচানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও রাজি হয়নি লতিফ। ভিডিও কলে সে জানিয়েছিল, “আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই।”

কুলগামের পুলিশ সুপার (SSP) আনায়ত আলি নিজেও দীর্ঘক্ষণ ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলেন। আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হলেও সে তাতে সাড়া দেয়নি। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ভোর ২টো ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে গুলি চালায় লতিফ।

এর দু’দিন আগেই কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল উমর নিসার দার। গত ১১ নভেম্বর সিআরপিএফের চেকপোস্টে হামলার ঘটনায় তারও জড়িত থাকার সন্দেহ ছিল। সোমবারের সেই অভিযানে লতিফও নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে পড়েছিল। তবে সেবার পালিয়ে যেতে সক্ষম হয় সে। বুধবারের অভিযানে শেষ পর্যন্ত তার মৃত্যু হল।

আত্মসমর্পণে নারাজ, মসজিদ থেকে বেরোতেই গুলি! কুলগামে খতম লস্কর কমান্ডার

‘ভারতের কোনো শর্ত মানা হবে না!’ হাসিনা প্রত্যর্পণ নিয়ে তারেকের কড়া বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *