উদ্বেগে সরকার-বিরোধী, ব্যাখ্যা দিল কমিশন
সিইও নবদীপ অবশ্য স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশন ভোটারদের ধর্ম বা জাতপাত সংক্রান্ত কোনও তথ্য সংরক্ষণ করে না এবং এই মাপকাঠির ভিত্তিতে কোনও সরকারি বিশ্লেষণও প্রকাশ করে না। এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি প্রসঙ্গে সিইও জানান, ভোটার ডেটাবেসে শুধু ভোটারের নাম, বাবা বা স্বামীর নাম, বয়স, বাড়ির নম্বর এবং লিঙ্গ সংক্রান্ত তথ্যই থাকে। ভোটার তালিকা যেহেতু প্রকাশ্য নথি, তাই সংবাদমাধ্যম বা বিশ্লেষকেরা নামের ভিত্তিতে বিশ্লেষণ করতেই পারেন।