কুয়েত ও বাহরিনে ড্রোন হামলা ইরানের, পাল্টা আঘাত আমেরিকার
অন্যদিকে, বাহরিনের স্বরাষ্ট্র মন্ত্রকও নাগরিকদের শান্ত থাকতে এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে। আমেরিকার নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ বাহরিনেই রয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) দাবি করেছে, আমেরিকার ড্রোন বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় তারা বাহরিনের শেখ ইসা বিমানঘাঁটিতে আমেরিকার রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমস্ত ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গত পাঁচ দিনে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা।