Breaking News Live: উত্তরাখণ্ডে ব্রিজ থেকে নদীতে পড়ল বাস, মৃত ৫, জখম অন্তত ৩০ - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: উত্তরাখণ্ডে ব্রিজ থেকে নদীতে পড়ল বাস, মৃত ৫, জখম অন্তত ৩০

Spread the love

উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার বাজার এলাকায় বাস দুর্ঘটনা। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বদ্রীনাথগামী বাস হাইওয়ের ব্রিজ থেকে ১০০ মিটার তলায় খরস্রোতা নদীতে পড়ে যায়। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল এবং দমকলের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। সকাল সাতটা পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অ্যাম্বুল্যান্সে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *