Bomb Blast: এবার বীরভূম, বিস্ফোরণে জখম হল ষষ্ঠ শ্রেণির ছাত্র - Bengali News | Bomb blast This time in Birbhum, a sixth class student was injured in the blast - 24 Ghanta Bangla News
Home

Bomb Blast: এবার বীরভূম, বিস্ফোরণে জখম হল ষষ্ঠ শ্রেণির ছাত্র – Bengali News | Bomb blast This time in Birbhum, a sixth class student was injured in the blast

Spread the love

বোমা বিস্ফোরণে আহত Image Credit source: TV9 Bangla

বীরভূম: আবারও ভোট বঙ্গে বোমা বিস্ফোরণ।  বোমা ফেটে গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগানপাড়ায়। জখম ছাত্রের নাম শামিম রেজা। তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে। তার আগেই বোমা বিস্ফোরণে ছাত্র আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটি। তাই বাড়ির বাইরেই খেলছিল শামিম। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। আসেন স্থানীয় বাসিন্দারাও। দেখা যায়, শামিম রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে রয়েছে।

দ্রুত তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শামিম। পরিবারের দাবি, তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি। তাতেই জখম হয়েছে শামিম।

দুদিন আগেই পাণ্ডুয়ায় ক্রিকেট খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোরের। আহত হয় আরও দুই কিশোর। এই ঘটনাতেও রাজনৈতিক কারণ সেভাবে খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ আহত এক কিশোরের মাকেই গ্রেফতার করেছে। মুর্শিদাবাদেও বোমা বিস্ফোরণে আহত হয় এক কিশোর। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াচ্ছে। রক্তাক্ত হচ্ছে শৈশব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *