১৯২টি শূন্যপদ স্থানান্তরের নির্দেশ দক্ষিণ-পূর্ব রেলে, ক্ষোভ চিত্তরঞ্জনে
৯ নভেম্বর রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সিএলডব্লিউ এবং দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচআরএমএস-এর মাধ্যমে সিএলডব্লিউ-র ‘বুক অফ স্যাংশন’ থেকে ওই পদগুলি বাদ দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খাতায় যুক্ত করতে হবে। স্থানান্তরিত পদগুলির মধ্যে রয়েছে ১৫টি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ২০টি জুনিয়র ইঞ্জিনিয়ার, ক্রেন ও ভেহিক্যাল ড্রাইভার এবং ফিটারের ১১৩টি পদ, ক্যান্টিন ম্যানেজার ও লিয়াজোঁ ইনস্পেক্টরের পাঁচটি পদ-সহ কারিগরি ও অন্যান্য বিভাগের একাধিক পদ।