বাঙালির সংকট ও অন্যান্য প্রসঙ্গ – তন্ময় মণ্ডল
বই এর নাম – বাঙালির সংকট ও অন্যান্য প্রসঙ্গ
লেখক – তন্ময় মণ্ডল
প্রকাশনা সংস্থা – লিপিঘর প্রকাশনী
মূল্য – ১৮০ টাকা
বঙ্গ ও অন্যান্য
ভাষা এক অমূল্য উত্তরাধিকার। ভাষার সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি। আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে প্রবহমান জীবনযাত্রা। এই বইতে আবহমান জীবনকেই বিশ্লেষণ করা হয়েছে ভিন্ন ভাবে। নস্টালজিয়া বিলাসের বাইরে গিয়ে কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেন লেখক। ভাষার অবক্ষয়, সংস্কৃতির পণ্যায়ন, শ্রমের অবমূল্যায়ন, রাজনীতিতে প্রতিনিধিত্বের ঘাটতি, খেলাধূলায় কোণঠাসা হয়ে পড়া— সব মিলিয়ে একটি সামাজিক ক্লান্তির ছবি। নিবন্ধগুলিকে একটি জাতির আত্মসমালোচনার নথি হিসেবে ধরা যেতে পারে। যা কিছু আপাত এড়িয়ে যাওয়া প্রসঙ্গ, কিছু অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় পাঠককে।