স্কুলের চারতলা থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির পড়ুয়ার, দমদমের স্কুলে ভয়াবহ কাণ্ড
হাসপাতাল সূত্রে খবর, চারতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে তার মস্তিষ্ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তক্ষরণও হয়েছে। মাথার চোট অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় দমদম থানার পুলিশ। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পড়ুয়া কোনও মানসিক চাপে ছিল কি না, স্কুলে বা বাড়িতে কোনও সমস্যা চলছিল কি না, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়।