Kali Puja: শেষ মুহূর্তের কাজ, এবার বাজার কাঁপাচ্ছে নতুন কিছু বাজি | Kali Puja 2026: New Firecrackers Hit West Bengal Markets Ahead of Diwali - 24 Ghanta Bangla News
Home

Kali Puja: শেষ মুহূর্তের কাজ, এবার বাজার কাঁপাচ্ছে নতুন কিছু বাজি | Kali Puja 2026: New Firecrackers Hit West Bengal Markets Ahead of Diwali

Spread the love

কলকাতা: সামনেই কালীপুজো ও দীপাবলি। উৎসবের প্রাক্কালে রাজ্যজুড়ে এখন জোরকদমে চলছে বিভিন্ন ধরনের বাজি তৈরির শেষ মুহূর্তের কাজ। ফুলঝুরি, তারাবাতি, চরকি, বসন্তপুরীর মতো পরিচিত বাজির পাশাপাশি এ বার বাজারে এসেছে বেশ কিছু অভিনব নতুন বাজি, যা ঘিরে ক্রেতাদের উৎসাহ ও কৌতূহল চোখে পড়ার মতো। কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে।

ব্যবসায়ীদের বক্তব্য, বিগত কয়েক বছরে বাজি তৈরি ও বিক্রির নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। বর্তমানে প্রশাসনের নির্দেশ মতো নির্দিষ্ট শব্দের মাত্রা বজায় রেখেই বাজি তৈরির ওপর সর্বাধিক জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, সরকারি নিষেধাজ্ঞা মেনে বাজারে ফানুস বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

এবারের বাজি বাজারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে ‘পদ্মফুল বাজি’, ‘গদা বাজি’ এবং ‘রাবণ বাজি’-র মতো নতুন ধরনের কিছু বাজি। ক্রেতাদের মধ্যে এই নতুন বাজিগুলির চাহিদাও বেশ ভালো। পুরনো ঐতিহ্যবাহী বাজির পাশাপাশি এই নতুনত্ব ক্রেতাদের মন জয় করায় লাভের মুখ দেখার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ব্যবসায়ীরা। সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে এখন থেকেই জমজমাট বাজি বাজার। এক বাজি বিক্রেতা বললেন, “প্রতি বছরই বাজারে নতুন নতুন বাজি আসে। এবারও এসেছে। বাজির বাজার মোটামুটি ভালো। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *