যাত্রার আসরে ডেকে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪ - 24 Ghanta Bangla News
Home

যাত্রার আসরে ডেকে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

Spread the love

এই সময়, পুরুলিয়া: গ্রামের যাত্রার আসরে নাবালক প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়েছিল তরুণ। সেখানে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল ওই তরুণ–সহ চার জনকে। পুলিশ সূত্রে এ খবর দিয়ে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কাশীপুর থানা এলাকার একটি গ্রামে। যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ২১ বছরের সুদীপ মান্ডি, ১৯ বছরের রাজেশ মান্ডি, ১৮ বছরের সাগুন মুর্মু ও একই বয়সের মেঘনাদ মান্ডি। ধৃতরা সবার বাড়ি ওই গ্রামেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *