একের পর এক হার, ফিফা তালিকায় কয়েক ধাপ নিচে ভারত - 24 Ghanta Bangla News
Home

একের পর এক হার, ফিফা তালিকায় কয়েক ধাপ নিচে ভারত

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সময়ে দাঁড়িয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। বিগত কয়েক মাসে একের পর এক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে (FIFA…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সময়ে দাঁড়িয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। বিগত কয়েক মাসে একের পর এক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে (FIFA Rankings) ধরাশায়ী হয়েছে খালিদ জামিলের ছেলেরা। গত সেপ্টেম্বরে তারা খেলতে নেমেছিল বিশ্বকাপ খেলা দল পানামার বিরুদ্ধে। যেখানে এগিয়ে থেকে ও অমীমাংসিত ফলাফলের ম্যাচ শেষ করতে হয়েছিল ব্লু-টাইগার্সদের‌। তারপর অক্টোবরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল ও দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা। ব্রাজিলের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল চারটি গোলের ব্যবধানে।

তারপর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে অনিরুদ্ধ থাপা গোল করে ভারতকে একটা সময় সমতায় আনলে ও সেটা স্থায়ী ছিল না। শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানে। সেই ধাক্কা কাটিয়ে এই চলতি নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল খালিদ জামিলের ছেলেরা‌। সেখানে প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছিল পাঁচ গোলের ব্যবধানে। সেই হতাশা কাটিয়ে গত কয়েকদিন আগেই দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারত। সেখানে ও পরাজিত হতে হয় তিনটি গোলের ব্যবধানে। এমন পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছেন না রায়ান উইলিয়ামসরা।

তবুও ইতিবাচক দিকের উপর নজর রেখেই ঘুরে দাঁড়ানোর টার্গেট সকলের। এসবের মাঝেই আজ প্রকাশিত হয়েছে নয়া ফিফা তালিকা। শেষ কয়েক ম্যাচে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্সের প্রভাব যেখানে পড়েছে ব্যাপকভাবে। বিশেষ করে সদ্য নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার রেশ কাটতে নি কাটতেই এমন ক্রম তালিকা সামনে আসতেই মন ভেঙেছে ফুটবল অনুরাগীদের। পূর্বে ফিফা তালিকায় ১৩৮ নম্বরে ছিল ভারত। বর্তমানে তা নেমে গিয়েছে তিন ধাপ। যারফলে ১৪১ নম্বরে এসে ঠেকেছে ভারতের অবস্থান।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *