উত্তরপ্রদেশে সপা-জোটে সিলমোহর দিল কংগ্রেসও, পদ্মের চিন্তন শিবির - 24 Ghanta Bangla News
Home

উত্তরপ্রদেশে সপা-জোটে সিলমোহর দিল কংগ্রেসও, পদ্মের চিন্তন শিবির

Spread the love

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়বে কংগ্রেস, চূড়ান্ত সিদ্ধান্ত নিল দলের হাইকম্যান্ড৷ সোমবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি৷ কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্ত, উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রস্তুতিতে বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না৷ রামমন্দিরের প্রণামী চুরি এবং মহিলাদের সুরক্ষাকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরে আক্রমণাত্মক প্রচার করা হবে রাজ্য জুড়ে৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে জনসভা, পদযাত্রা এবং নুক্কর সভার মাধ্যমে নির্বাচনী প্রচারে ঝড় তুলবে কংগ্রেস৷ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর৷ চলতি মাস থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিয়ে বিশেষ প্রচারাভিযান শুরু করবেন প্রিয়াঙ্কা, বিজেপির শাসনকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপরে হওয়া অপরাধের পরিসংখ্যান তুলে ধরে বিজেপিকে নিশানা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *