KKR, IPL 2024: আইপিএলের আগে KKR তারকা রাসেলের গাড়িতে কিং খান! - Bengali News | Ahead of IPL 2024, KKR star Andre Russell grooving to Shah Rukh Khan's Lutt Putt Gaya song, watch video - 24 Ghanta Bangla News
Home

KKR, IPL 2024: আইপিএলের আগে KKR তারকা রাসেলের গাড়িতে কিং খান! – Bengali News | Ahead of IPL 2024, KKR star Andre Russell grooving to Shah Rukh Khan’s Lutt Putt Gaya song, watch video

Spread the love

KKR, IPL 2024: আইপিএলের আগে KKR তারকা রাসেলের গাড়িতে কিং খান!

কলকাতা: বছর ভর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল (Andre Russell)। কয়েকদিন পর তাঁকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League)। ইডেন মাতাতে মুখিয়ে রয়েছেন দ্রে রাস। তার আগে হঠাৎ করেই রাসেলের গাড়িতে কিং খান! কি বিশ্বাস হচ্ছে না? না হলে একখানা ভিডিয়ো দেখলেই হবে সবটা হবে পরিষ্কার।

দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। তাতে দেখা যায় একটি গাড়ির মধ্যে ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছেন দ্রে রাস। চোখে কালো সানগ্লাস, গলায় মোটা চেন ও কালো রংয়ের শার্ট ও শর্টস পরেছিলেন তিনি। আর গাইছিলেন কিং খানের ডাঙ্কি সিনেমার জনপ্রিয় গান ‘লুট পুট গ্যায়া।’ ব্যকগ্রাউন্ডে চলছিল গাড়ির মিউজিক সিস্টেমে আসল ‘লুট পুট গ্যায়া’ গানটি।

নিজের ইন্সটাগ্রামে ওই ভিডিয়ো শেয়ার করেছিলেন আন্দ্রে রাসেল। পরবর্তীতে কেকেআরের ইন্সটাগ্রামে থেকে দু’টো উইন্ডোতে রাসেলের গাওয়া গান ও শাহরুখ খানের ‘লুট পুট গ্যায়া’ গানের ভিডিয়ো একসঙ্গে বসিয়ে শেয়ার করা হয়। ক্যাপশনে কেকেআর লেখে, ‘মাসেল রাসেল পরের সপ্তাহে তাঁর ভারত সফরে আসার জন্য তৈরি।’ ওই ভিডিয়ো শেয়ার করে অনেক সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, ‘এ বার আইপিএলে শাহরুখ খান ও আন্দ্রে রাসেলকে একসঙ্গে এই গানে নাচতে দেখার অপেক্ষায় রইলাম।’

২২ মার্চ শুরু হবে আসন্ন আইপিএল। আর ২৩ মার্চই রয়েছে কলকাতার প্রথম ম্যাচ। ১৫ মার্চ থেকে কলকাতায় কেকেআরের আইপিএলের প্রস্তুতি শিবির শুরু হবে। তাতে যোগ দিতে আগামী সপ্তাহেই চলে আসবেন ক্যারিবিয়ান তারকা রাসেল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *