‘ধোনিকে ছাড়া CSK-এর কোনও অস্তিত্ব নেই’, আবেগঘন বার্তা শ্রীনিবাসনের - 24 Ghanta Bangla News
Home

‘ধোনিকে ছাড়া CSK-এর কোনও অস্তিত্ব নেই’, আবেগঘন বার্তা শ্রীনিবাসনের

Spread the love

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক এতটা মজবুত হওয়ার পিছনে একটা বড় কারণ রয়েছে। আমরা কখনও একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলিনি। পরস্পরের প্রতি এই বিশ্বাসই আমাদের এত দূর নিয়ে এসেছে। ২০০৮ সালে আমিই জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে চেন্নাইয়ে নেওয়া উচিত। আজ মনে হয়, সেটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত।’

শুধু সাফল্য নয়, মানুষ ধোনিরও ভক্ত শ্রীনিবাসন

চেন্নাইয়ের হয়ে পাঁচ বার IPL ট্রফি জিতেছেন ধোনি। তাঁর নেতৃত্বে দল পেয়েছে একের পর এক স্মরণীয় সাফল্য। কিন্তু শ্রীনিবাসনের কাছে ধোনির গুরুত্ব শুধুমাত্র ট্রফি কিংবা মাঠের কৃতিত্বে সীমাবদ্ধ নয়। ক্রিকেটার হিসেবে তাঁর অর্জনের বাইরেও মানুষ ধোনির প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। শ্রীনিবাসন বলেন, ‘শুধু চেন্নাইয়ের হয়ে ধোনি অনেক কিছু অর্জন করেছে বলে আমি এই সিদ্ধান্তকে সেরা বলছি না। মানুষ হিসেবে ও কেমন, সেটাই আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ।’

আসলে চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্কটা শুধুই একজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজ়ির নয়। দীর্ঘ দিনের বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং একসঙ্গে পথ চলার গল্প। তাই ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পরেও মেন্টর হিসেবে দলের সঙ্গে তাঁর থেকে যাওয়াটা সেই সম্পর্কেরই নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *