Nabanna: ২২ লক্ষ কর্মসংস্থান! যাঁরা আগ্রহী অবিলম্বে আবেদন করুন! বাংলার যুবকদের ফোনে মেসেজ পাঠাতে শুরু করল শুভেন্দু সরকার! | West Bengal Govt Sends SMS to 22 Lakh Migrant Workers Urging Return with Job Card & Work Assurance
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিককে সরকারি তরফে বিশেষ এসএমএস (SMS) বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের তরফ থেকে এই বার্তা পাঠানো হচ্ছে বলে দফতর সূত্রে খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে আগেই সরকারের সদিচ্ছার কথা জানানো হয়েছিল। এবার সেই লক্ষ্যেই সরাসরি শ্রমিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে রাজ্যে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।
গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের পাঠানো এসএমএসে পরিযায়ী শ্রমিকদের জানানো হচ্ছে। এক, তাঁরা যেন ভিনরাজ্য ছেড়ে নিজের রাজ্যে ফিরে আসেন।
-
বাংলাতেই তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং সরকার তাঁদের কাজের ব্যবস্থা করে দেবে।
-
যাঁদের এখনও জব কার্ড (Job Card) নেই, তাঁদের দ্রুত জব কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
-
পাশাপাশি, ‘জি রাম জি’ (VB-G RAM G) প্রকল্পের অধীনে প্রচুর কাজের সুযোগ রয়েছে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
দফতর সূত্রে আরও জানা গিয়েছে, কেবল একবার নয়, প্রতি ১৫ দিন অন্তর পরিযায়ী শ্রমিকদের ফোনে এই সচেতনতামূলক ও আহ্বানমূলক বার্তা পাঠানো হচ্ছে। মূলত ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা যাতে নিজেদের পরিবার-পরিজনের কাছে ফিরে এসে বাংলার মাটিতেই সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের এই বিশেষ পদক্ষেপ।