টেন্ডার নোটিস খোঁজা–যাচাই–দরপত্র জমা কয়েক মিনিটেই,২৬ বছরের যুবকের স্টার্টআপে চমক
বয়স্ক কিংবা প্রযুক্তিতে যাঁরা তেমন সড়গড় নন, তাঁদের জন্য রয়েছে বিশেষ ‘সার্চ এজেন্ট’, যা গুগল থেকে স্বয়ংক্রিয় ভাবে ব্যবসার উপযুক্ত টেন্ডার খুঁজে এনে তা যাচাই করে দেয়। প্রাঞ্জলের আশা, এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে যেমন জটিল প্রক্রিয়া অনেক সহজে সম্পন্ন হবে ও সময় বাঁচবে, তেমনই আরও অনেক নতুন নতুন টেন্ডারের খোঁজ পাবেন আগ্রহী ব্যবসায়ীরা। ফলে, বাড়বে আয়ের সুযোগও।