ছ’টি নয়া জোট, পরিণতি বৃহত্তর পশ্চিম এশিয়া? - 24 Ghanta Bangla News
Home

ছ’টি নয়া জোট, পরিণতি বৃহত্তর পশ্চিম এশিয়া?

Spread the love

বৃহত্তর পশ্চিম এশিয়া

অর্থাৎ রাজনৈতিক, সামরিক আর অর্থনৈতিক ভাবে পশ্চিম এশিয়ার সংজ্ঞা এত দিনের ধারণাকে ছাপিয়ে গিয়েছে। সাইমন সিবাগ মন্তিফিয়োরি তাঁর সাম্প্রতিক গ্রন্থ ‘দ্য কলড্রন: দ্য মেকিং অফ মর্ডান মিডল ইস্ট’-এ বলেছেন, প্রথাগত সংজ্ঞায় আর পশ্চিম এশিয়াকে আর বেঁধে রাখা যাচ্ছে না। তিনি পশ্চিম এশিয়ার যে তিনটি নতুন নামের কথা বলছেন সেগুলি হলো ‘দ্য গ্রেটার মিডল ইস্ট’ বা ‘ওয়েস্ট এশিয়া সাউথ ইউরোপ ইস্ট আফ্রিকা’ বা ‘সাউথ ইউরোপ মিডল ইস্ট সাউথ এশিয়া’। মন্তিফিয়োরি-র মতে, কালের স্রোতে হয়তো ফের দুই প্রধান শিবিরে ভাগ হবে বৃহত্তর পশ্চিম এশিয়া। এক দিকে থাকতে পারে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক আর মিশরকে নিয়ে সুন্নি জোট, অন্য দিকে ভারতের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, সোমালিল্যান্ড, ইথিওপিয়া, ইজ়রায়েল, গ্রিস, সাইপ্রাস, কাজ়াখস্তান, আর্মেনিয়া আর মরক্কোকে নিয়ে গঠিত হবে ভারত মহাসাগর থেকে অতলান্তিক পর্যন্ত এক বৃহত্তর জোট।

লেখক সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *