‘ওরা গড়বড় করার…’, নাম না নিয়ে CPM-TMC-র বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান শুভেন্দুর
নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে যুব সমাজের উপস্থিতি দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনাদের হাত ধরেই ২০৪৭-এ বিকশিত ভারত গড়ে উঠবে। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করবে নতুন প্রজন্মই।’ নাম না করে সিপিএমের বিরোধিতায় এগিয়ে আসার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘একটা দল আছে, তারা নির্বাচনে জেতে না, রামমন্দিরের বিরোধিতা করে, ওরা এখন দেশ গড়বড় করার চেষ্টা করছে।’ শুভেন্দুর কথায়, ‘এদের বিরুদ্ধে নিজের ঘরে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় বলুন।’