অন্ধ্রের দিকেই ‘আকভান’, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওই দুই জেলা-সহ উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।