CM Mamata Banerjee’s Rally: একদিন আগেই হেঁটেছিলেন রাহুল, সেই পথেই আজ পদযাত্রা মমতার – Bengali News | CM Mamata Banerjee’s Rally: CM Mamata Banerjee Rally in Chopra, Islampur north dinajpur
ইসলামপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla
রায়গঞ্জ: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায় যাত্রার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল, সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটবেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, সোমবার বিকালে শিলিগুড়ির সভা সেরেই মমতা জানান, কর্মসূচির পরিবর্তন হচ্ছে। শুধু রায়গঞ্জ ও বালুরঘাটের সভা নয়। তার পাশাপাশি চোপড়া, ইসলামপুর ও রায়গঞ্জে পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়ার মতো। প্রচুর মানুষ ফোন হাতে ছুটে আসেন মুখ্যমন্ত্রীর ছবি তোলার জন্য।
সর্বশেষ তথ্য উপরে
- এরপর গান্ধীজীর মূর্তিতে ফুল প্রদান করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানান তিনি।
- এরপর কিছুদূর এগিয়ে যেতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে সেলফি তোলেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নেন।
- মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশে একরত্তি শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এক মা। মুখ্য়মন্ত্রীর নজরে পড়ে। এরপর তিনি শিশুটিকে কোলে তুলে নেন। আদর-ভালবাসায় ভরিয়ে দেন।