Supreme Court: যাবজ্জীবন সাজা স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই আসামিকে জামিন সুপ্রিম কোর্টের | Life Sentence Hated, Supreme Court Grants Bail to 2 Convicts in Bilkis Bano Case - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: যাবজ্জীবন সাজা স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই আসামিকে জামিন সুপ্রিম কোর্টের | Life Sentence Hated, Supreme Court Grants Bail to 2 Convicts in Bilkis Bano Case

Spread the love

নয়া দিল্লি: চোখের সামনে হারিয়েছেন গোটা পরিবার। লুন্ঠন করা হয়েছিল তাঁর সম্মান। সুবিচারের আশায় সব হারিয়েও বছরের পর বছর আদালতের দোরগোড়ায় কাটিয়েছেন বিলকিস বানো। ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সাজা স্থগিত করে, তাদের জামিন দিল সুপ্রিম কোর্ট। কোন যুক্তিতে গণ ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ওই দুই ব্যক্তিকে জামিন দিল শীর্ষ আদালত?

গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে বিলকিস বানোর মামলার শুনানি চলছিল। ২০১৭ সালে বম্বে হাইকোর্ট যাবজ্জীবন সাজার যে রায় বহাল রেখেছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি চলছিল।

সেই শুনানিতে বিচারপতিরা দুই আসামিকে ট্রায়াল কোর্টের শর্ত সাপেক্ষে জামিন দেন। শীর্ষ আদালতের নির্দেশে উল্লেখ করা হয় যে ওই দুই আসামি ১৭ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। এদের মধ্যে একজন শারীরিকভাবে অক্ষম।

সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও উল্লেখ করে যে দুইজন আসামির মধ্য়ে একজনের নাম এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁর নাম যুক্ত করা হয়।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *